আগামী ২৩ সেপ্টেম্বর থেকে বিশ্বজুড়ে ইরানের সব বাণিজ্যিক এয়ারলাইনের কার্যক্রম বন্ধ হয়ে যাবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। তিনি সতর্ক করেছেন, কোনও বিমানবন্দর বা হাব ইরানি বিমানকে জ্বালানি, ল্যান্ডিং সুবিধা বা টিকিট বিক্রির সেবা দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়বে এবং ডলারভিত্তিক লেনদেন ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে থাকবে। ইতোমধ্যে মাহান এয়ার ইস্তাম্বুল, আঙ্কারা ও মাসকাট রুটে ফ্লাইট বন্ধ করেছে।
২৩ সেপ্টেম্বর থেকে বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইন বন্ধ: মার্কিন অর্থমন্ত্রী
Source: Bangladesh Pratidin