উৎসবের মরশুমে বিমানভাড়া বাড়লেও কেন্দ্র কোনও নির্দিষ্ট ভাড়া-সীমা চাপানোর সিদ্ধান্ত নেয়নি। অসামরিক বিমান পরিবহণমন্ত্রী কে রামমোহন নাইডু জানিয়েছেন, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ভাড়া সাধ্যের মধ্যে রাখতে বিমান সংস্থাগুলিকে পরামর্শ দেওয়া হবে। পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে এভিয়েশন টারবাইন ফুয়েলের দাম বেড়ে যাওয়ায় সংস্থাগুলির পরিচালন খরচ বাড়ছে। এদিকে আর্থিক সমস্যায় থাকা স্পাইসজেটকে ১৫০ কোটি টাকার জরুরি ঋণ সহায়তা দেওয়া হয়েছে।
উৎসবের মরশুমে বিমানভাড়া বাড়লেও লাগাম টানছে না কেন্দ্র
Source: The Wall Bengali