বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের কাছে নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর ও সিকিমে ভারী বৃষ্টি, জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্র উত্তাল হওয়ায় শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ।
নিম্নচাপের জেরে দক্ষিণ ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা
Source: Bangla Hunt