রাষ্ট্রসংঘে ফের কাশ্মীর ইস্যু তুলল তুরস্ক

রাষ্ট্রসংঘে ফের কাশ্মীর ইস্যু তুলল তুরস্ক

রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান আবারও কাশ্মীর ইস্যু উত্থাপন করেছেন। তিনি বলেন, রাষ্ট্রসংঘের সনদ ও প্রাসঙ্গিক প্রস্তাবনার ভিত্তিতে আলোচনার মাধ্যমে কাশ্মীর-সহ সব বিরোধের সমাধান হওয়া উচিত। ২০২০ সালেও একই মন্তব্য করায় ভারত তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল। ভারতের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া আসেনি।

Source: Hindustan Times Bangla

More in Politics

Read the live feed on ZapIndies