জাতিসংঘ অধিবেশনে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আগ্রহী ট্রাম্প

জাতিসংঘ অধিবেশনে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আগ্রহী ট্রাম্প

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে অবস্থানরত জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, পরিস্থিতি অনুকূল হলে এমন বৈঠক হতে পারে বলে তিনি উপদেষ্টাদের জানিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইতোমধ্যে নিউইয়র্কে পৌঁছেছেন এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও শীঘ্রই পৌঁছাবেন। তবে ইরানের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক সম্মতি মেলেনি।

Source: Bangladesh Pratidin

More in Top Stories

Read the live feed on ZapIndies