এশিয়ান গেমসে নিয়মিতদের ছাড়াই শ্রীলঙ্কা দল ঘোষণা, নেতৃত্বে আরাচ্চিগে

এশিয়ান গেমসে নিয়মিতদের ছাড়াই শ্রীলঙ্কা দল ঘোষণা, নেতৃত্বে আরাচ্চিগে

এশিয়ান গেমসের পুরুষ টি-টোয়েন্টি ক্রিকেটে নিয়মিত ক্রিকেটারদের বেশিরভাগকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দলের অধিনায়ক সাহান আরাচ্চিগে। ইংল্যান্ড সিরিজের দল থেকে রয়েছেন কেবল নুয়ান থুশারা ও থারিন্দু রাত্নায়েকে। চোট কাটিয়ে ফিরেছেন বিনুরা ফার্নান্দো। চার ক্রিকেটার অভিষেকের অপেক্ষায়। শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার-ফাইনালে খেলবে।

Source: Bangladesh Pratidin

More in Sports

Read the live feed on ZapIndies