মালদহের মোথাবাড়িতে বিচারকদের আটকে রেখে হেনস্থা ও কনভয়ে হামলার ঘটনায় সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিনকে তলব করেছে এনআইএ। আগামী ২৪ সেপ্টেম্বর তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। এ ঘটনায় ১২টি মামলার মধ্যে দুটিতে চার্জশিট পেশ করা হয়েছে, যেখানে মোট ২৩ জন অভিযুক্তের নাম রয়েছে। এর আগে বিধায়কের স্বামী মেহবুব আলমকেও জিজ্ঞাসাবাদ করা হয়।
মোথাবাড়ি হামলা মামলায় বিধায়ক সাবিনা ইয়াসমিনকে এনআইএ তলব
Source: Bangladesh Pratidin