সরকারি ভর্তুকিতে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি হলেও খুচরো বাজারে দাম কমেনি। উপভোক্তা বিষয়ক মন্ত্রকের তথ্য অনুযায়ী, দিল্লিতে ৫৩ টাকা, মুম্বাইয়ে ৫৮ টাকা এবং কলকাতা ও চেন্নাইয়ে ৬০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। ২২ সেপ্টেম্বর সারাদেশে গড় খুচরো মূল্য ছিল ৫৪.২০ টাকা। বেসরকারি ব্যবসায়ীদের মতে, বাজারে প্রকৃত দাম ৬০ থেকে ৭০ টাকা পর্যন্ত।
দিল্লি থেকে কলকাতা, সর্বত্র পেঁয়াজের দাম বেড়েছে
Source: Bangla Hunt