রাজধানীর খিলক্ষেতে নদী ভরাটের অভিযোগে প্রাণ-আরএফএল গ্রুপের দুই ম্যানেজার মো. ফয়সাল মাহমুদ ও সরওয়ার জাহানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় বালু পরিবহনে ব্যবহৃত প্রতিষ্ঠানের মালিক মুক্তার হোসেন ও নাজমুল আলম নাহিদকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় চার আসামির কেউ আদালতে উপস্থিত ছিলেন না; আদালত তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
নদী ভরাট মামলায় প্রাণ-আরএফএল গ্রুপের দুই ম্যানেজারের ৩ বছরের কারাদণ্ড
Source: Daily Bangladesh