নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ অন্তর্দ্বন্দ্বের খবর প্রকাশ্যে আসার পর কমিশনকে সরাসরি কাঠগড়ায় তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে হোয়াটসঅ্যাপ চ্যাটের পুরনো স্ক্রিনশট পোস্ট করে তিনি দাবি করেন, বিরোধী কণ্ঠ স্তব্ধ করতে প্রায় ৩০ লক্ষ ভোটারের নাম বেআইনিভাবে ছেঁটে ফেলার ষড়যন্ত্র হয়েছিল। সিইসি জ্ঞানেশ কুমারের গ্রেফতার ও সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
ভোটার তালিকা বিতর্কে কমিশনকে ফের নিশানা অভিষেকের
Source: The Wall Bengali