পুজোর পর কলকাতা, হাওড়া-সহ সাতটি পুরসভায় নভেম্বরের শেষ সপ্তাহে ভোট হওয়ার সম্ভাবনা। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, ২৭ বা ২৮ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে এবং ২৮ বা ২৯ নভেম্বর ভোটগ্রহণ। ২ ডিসেম্বর গণনা করে ফল প্রকাশের পরিকল্পনা, ৭ ডিসেম্বরের মধ্যে প্রক্রিয়া শেষের লক্ষ্য। তালিকায় কলকাতা, হাওড়া, বালি, হলদিয়া, ধূপগুড়ি, কালিম্পং ও কার্শিয়াং রয়েছে।
নভেম্বরের শেষে ৭ পুরসভায় ভোটের সম্ভাবনা
Source: Bangla Hunt