নিরামিষের দিনে চটজলদি রান্নার জন্য পোস্ত ভাপা দারুণ বিকল্প। পোস্ত ও কাঁচালঙ্কা বেটে তাতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সর্ষের তেল, নুন ও চিনি মেশাতে হয়। মিশ্রণটি টিফিন বক্সে ঢেলে প্রেশার কুকারে তিনটি সিটি দিলেই তৈরি। গরম ভাতে উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে পরিবেশন করলেই ঘটি বাড়ির স্বাদ।
নিরামিষ দিনে ঘটি বাড়ির স্টাইলে পোস্ত ভাপার রেসিপি
Source: Bangla Hunt