ওভারহেড ইকুইপমেন্ট রক্ষণাবেক্ষণের জন্য শিয়ালদা দক্ষিণ শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল ও কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। সোনারপুর ও বারুইপুরের মধ্যে ডাউন লাইনে ২৬ সেপ্টেম্বর রাত ১২টা ২৫ মিনিট থেকে ২৭ সেপ্টেম্বর ভোর ৫টা ২৫ মিনিট পর্যন্ত ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। ২৭ সেপ্টেম্বর শিয়ালদহ-সোনারপুরের ৩৪৪১১/৩৪৪১২ লোকাল বাতিল। ডায়মন্ড হারবার ও লক্ষ্মীকান্তপুরগামী চার জোড়া ট্রেন বারুইপুর পর্যন্ত চলবে।
শিয়ালদা দক্ষিণ শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল
Source: Asianet Bangla