বাণিজ্যিক জাহাজে হামলা রুখতে ও নাবিকদের সুরক্ষায় ভারত ও লাইবেরিয়া একজোট হয়েছে। রাষ্ট্রসংঘের সাধারণ সভার ফাঁকে 'গ্রুপ অফ ফ্রেন্ডস অন সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ শিপিং অ্যান্ড সিফেয়ারার্স'-এর উদ্বোধনী বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই ঘোষণা দেন। তিনি জানান, সম্প্রতি ওমান উপসাগরে এমভি কেপ ডাভ-এ হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে এবং হরমুজ প্রণালীতে এল গায়া-তে হামলার পর এক ভারতীয় নিখোঁজ।
সামুদ্রিক নিরাপত্তায় ভারত-লাইবেরিয়ার জোট, নাবিক সুরক্ষায় উদ্যোগ
Source: Asianet Bangla