মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানি এয়ারলাইনগুলোর সব ফ্লাইট স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। বৃহস্পতিবার তেহরান থেকে দুবাইগামী ইরান এয়ারট্যুরের একটি ফ্লাইট বাতিল করা হয়। এর আগে ওমান, ইরাক, আজারবাইজান, জর্জিয়া ও তুর্কমেনিস্তানও ইরানি বিমান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে। ইরান কূটনৈতিক আলোচনার পাশাপাশি পাল্টা ব্যবস্থার হুমকি দিয়েছে।
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত
Source: Bangladesh Pratidin