গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে নিম্নচাপ সরে যাওয়ায় শনিবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। রবিবার থেকে রাজ্যজুড়ে বৃষ্টির পরিমাণ আরও কমবে। তবে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে। কলকাতায় গত ২৪ ঘণ্টায় ২৭.১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে।
পুজোর আগে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমার পূর্বাভাস, উত্তরবঙ্গে হলুদ সতর্কতা
Source: Samakal