বকেয়া ডিএ মেটানোর নির্দেশিকা জারি করল অর্থ দফতর

বকেয়া ডিএ মেটানোর নির্দেশিকা জারি করল অর্থ দফতর

রাজ্য সরকারি কর্মীদের ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ এককালীন মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার অর্থ দফতর এই সংক্রান্ত স্পষ্ট নির্দেশিকা জারি করেছে। এইচআরএমএস পোর্টালে নতুন মেনু যুক্ত হয়েছে, যেখানে ডিডিওরা বেতন ও পদোন্নতির তথ্য আপলোড করবেন। গ্রুপ এ, বি ও সি কর্মীদের টাকা জিপিএফ অ্যাকাউন্টে যাবে, গ্রুপ ডি-র ক্ষেত্রে সরাসরি ব্যাঙ্কে।

Source: Asianet Bangla

More in Top Stories

Read the live feed on ZapIndies