এশিয়ান গেমসে পুরুষদের ১০,০০০ মিটার দৌড়ে রুপো জিতলেন ভারতের গুলবীর সিং। শুক্রবার ফাইনালে তিনি সময় করেন ২৮ মিনিট ২৯.৩৮ সেকেন্ড। বাহরাইনের বিরহানু বালেউ সোনা এবং অ্যালবার্ট কিপটো ব্রোঞ্জ জেতেন। ২০২৩ হাংঝাউ গেমসে ব্রোঞ্জ জেতা গুলবীর এবার পদকের রং উন্নত করলেন। চলতি বছর কমনওয়েলথ গেমসেও ১০,০০০ মিটারে রুপো ও ৫,০০০ মিটারে ব্রোঞ্জ জিতেছেন তিনি।
১০,০০০ মিটারে রুপো জিতলেন গুলবীর সিং
Source: Asianet Bangla