সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নির্বাচিত হয়ে যারা এখনো নিয়োগপত্র পাননি, তাদের পর্যালোচনা করে ধাপে ধাপে নিয়োগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শনিবার নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বলেন, ১ অক্টোবরের মধ্যে কেউ নিয়োগপত্র না পেলে দ্রুততম সময়ে পর্যায়ক্রমে তা প্রেরণ করা হবে। পুলিশি যাচাই শেষে ২৪ সেপ্টেম্বর থেকে নিয়োগপত্র দেওয়া শুরু হয়েছে; ৮ ফেব্রুয়ারির চূড়ান্ত ফলে ১৪ হাজার ৩৮৪ জনকে সুপারিশ করা হয়।
নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের ধাপে ধাপে নিয়োগপত্র দেওয়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর
Source: Daily Bangladesh