SIR তালিকা বেআইনি ও অসাংবিধানিক দাবি করে শনিবার কলকাতায় সিপিএমের মহিলা সমিতির মিছিল থেকে বাদ পড়া ভোটারদের নাম ফেরানোর দাবি জানানো হয়। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যেতে পুলিশ বাধা দিলে ধর্মতলায় অবস্থান নেন তাঁরা। সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, আগে বাদ যাওয়া ৩৮ লক্ষ ও ২৭ লক্ষ মানুষের নাম ভোটার তালিকায় ফেরাতে হবে, পরে অন্য প্রসঙ্গ।
SIR বেআইনি, বাদ যাওয়া নাম ফেরানোর দাবি মীনাক্ষীর
Source: Bangla Hunt