আইএসএলের নতুন মরসুমে ১২ অক্টোবর নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে মোহনবাগান সুপার জায়ান্ট। ২৬ অক্টোবর চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে প্রথম হোম ম্যাচ, আর ২২ নভেম্বর ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হাইভোল্টেজ ডার্বি। গত মরসুমে আইএফএ শিল্ড ছাড়া কোনও খেতাব না জেতা মেরিনার্সরা এবার কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়ে সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায়।
আইএসএল শুরু ১২ অক্টোবর, নর্থইস্টের বিরুদ্ধে মোহনবাগান
Source: Kolkata 24x7