রবিবার থেকে দক্ষিণবঙ্গ ও কলকাতায় বৃষ্টির দাপট কমবে বলে হাওয়া অফিস জানিয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও দক্ষিণ ২৪ পরগনায় দু-এক পশলা মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ও সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। অন্যদিকে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি হয়েছে।
দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে, উত্তরবঙ্গের পাহাড়ে ভারী বৃষ্টির সতর্কতা
Source: Bangla Hunt