এডিআর ও ন্যাশনাল ইলেকশন ওয়াচের বিশ্লেষণ অনুযায়ী, ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে ১১১ জন সাংসদ ও বিধায়ক দল পরিবর্তন করেছেন। এর মধ্যে ২৯ জন বিজেপিতে যোগ দিয়েছেন, যার মধ্যে ৭ জন রাজ্যসভার সাংসদ ও ২২ জন বিধায়ক। সবচেয়ে বেশি ৩২ জন বিধায়ক গিয়েছেন নাগা পিপলস ফ্রন্টে, যা মূলত দল-সংযুক্তির ফল। দলবদল রুখতে আইন সংস্কারের সুপারিশ করেছে এডিআর।
৪ বছরে ১১১ সাংসদ-বিধায়কের দলবদল, বিজেপিতে ২৯ জন
Source: Asianet Bangla