বাঁকুড়ার ঝিলিমিলি থেকে কলকাতা পর্যন্ত SBSTC-র নতুন বাস পরিষেবা চালু হল। প্রতিদিন ভোর ৪টা ২৫ মিনিটে ঝিলিমিলি থেকে ছাড়বে এবং কলকাতা থেকে দুপুর ৩টা ১০ মিনিটে ফিরবে। প্রায় ৩০০ কিলোমিটার পথে রানিবাঁধ, মুকুটমণিপুর, খাতড়া, বাঁকুড়া, বিষ্ণুপুর ও আরামবাগ পড়বে। ভাড়া ২৪৫ টাকা। পর্যটন ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাবের আশা।
ঝিলিমিলি-কলকাতা রুটে নতুন সরকারি বাস পরিষেবা শুরু
Source: Bangla Hunt