পশ্চিমবঙ্গ সরকার হিমঘরে অতিরিক্ত আলু মজুত থাকায় ভিন রাজ্যে রেলে আলু পাঠাতে প্রতি কুইন্টালে ১০০ টাকা পরিবহণ ভর্তুকি ঘোষণা করেছে। কৃষি বিপণন দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩০ নভেম্বর পর্যন্ত মোট ৩ লক্ষ টন আলু পাঠানো যাবে। হিমঘরে এখনও প্রায় ৪০ লক্ষ টন আলু মজুত, ফলে চাষিরা কেজিতে মাত্র ৭-৮ টাকা পাচ্ছেন।
ভিন রাজ্যে আলু পাঠাতে প্রতি কুইন্টালে ১০০ টাকা ভর্তুকি
Source: Bangla Hunt