তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, স্বাভাবিক থাকবে পরিষেবা

তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, স্বাভাবিক থাকবে পরিষেবা

সপ্তাহে পাঁচ দিন কাজের দাবিতে ২৮-৩০ সেপ্টেম্বরের তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত করল ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস। দিল্লিতে আইবিএ-র সঙ্গে আলোচনার পর রবিবার রাতে এই সিদ্ধান্ত জানানো হয়। ফলে সোমবার থেকে বুধবার ব্যাঙ্ক স্বাভাবিক চলবে। উৎসবের মরশুমে টানা পাঁচ দিন ব্যাঙ্ক বন্ধের আশঙ্কা কেটে গেল।

Source: Hindustan Times Bangla

More in Business & Finance

Read the live feed on ZapIndies