সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতির ৮ অনুচ্ছেদে 'মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' পুনর্বহালের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কমিটির প্রধান অগ্রাধিকার 'জুলাই জাতীয় সনদ' এবং নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতিও বিবেচনায় আসবে। ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন সংসদে দেওয়ার লক্ষ্য রয়েছে।
সংবিধানে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা' ফেরানোর উদ্যোগ
Source: Daily Bangladesh