নারীদের যাতায়াতে যুক্ত হচ্ছে আরও ১০০ পিংক বাস

নারীদের যাতায়াতে যুক্ত হচ্ছে আরও ১০০ পিংক বাস

নারীদের স্কুল, কলেজ ও কর্মস্থলে যাতায়াত সহজ করতে আরও ১০০টি পিংক বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে ১৩টি রুটে ১৪টি বাস চলাচল করছে, যা প্রয়োজন অনুযায়ী অপ্রতুল। জাতীয় সংসদ ভবনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সড়ক দুর্ঘটনা কমাতে ঝুঁকিপূর্ণ মোড় ও দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করে সেগুলো সোজা ও প্রশস্ত করার উদ্যোগের কথাও জানানো হয়।

Source: Daily Bangladesh

More in Top Stories

Read the live feed on ZapIndies