২০০০ টাকার বেশি কিছু ব্যবসায়িক UPI লেনদেনে ১৫ অক্টোবর থেকে MDR চালুর সিদ্ধান্তে সোমবার হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। আদালত কেন্দ্র ও সংশ্লিষ্ট পক্ষের কাছে জবাব চেয়ে চার সপ্তাহের মধ্যে পাল্টা হলফনামা জমার নির্দেশ দিয়েছে। নতুন নিয়মে ২০০০ টাকার বেশি P2M লেনদেনে সাধারণত ০.৪ শতাংশ চার্জ বসবে, সর্বোচ্চ ৩০০ টাকা। তবে ব্যক্তি থেকে ব্যক্তির UPI লেনদেন আগের মতোই বিনামূল্যে থাকবে।
২০০০ টাকার বেশি UPI পেমেন্টে নতুন চার্জের ওপর স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট
Source: Hindustan Times Bangla