সামরিক গাড়ির জন্য উন্নত লাইটওয়েট বুলেটপ্রুফ গ্লাস তৈরিতে ডিআরডিও-র সঙ্গে ৫০ কোটি টাকার প্রকল্পে যুক্ত হল যাদবপুরের সিএসআইআর-সিজিসিআরআই। গ্লাস-সেরামিক প্রযুক্তিতে তৈরি এই বর্ম বিদেশি আমদানির বিকল্প হবে এবং ওজন ও ঘনত্ব প্রায় ৫০ শতাংশ কমাবে। এতে সামরিক গাড়ির গতি ও পে-লোড ক্ষমতা বাড়বে। চণ্ডীগড়ে প্রাথমিক পরীক্ষা সফল হয়েছে; পরবর্তী ধাপে মাল্টি-শট ট্রায়াল হবে।
বুলেটপ্রুফ গ্লাসে ডিআরডিও-যাদবপুরের ৫০ কোটি টাকার চুক্তি
Source: Hindustan Times Bangla