পশ্চিমবঙ্গের উপনির্বাচনের মুখে রেজিনগরে আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীরের তিন ঘনিষ্ঠ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বলছে, পুরনো মামলার পরোয়ানায় তাঁদের ধরা হয়েছে। হুমায়ুনের অভিযোগ, বিজেপির ইশারায় ভুয়ো মামলায় তাঁর বিশ্বস্তদের গ্রেফতার করা হচ্ছে। অন্যদিকে নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ তুলেছেন অধীর চৌধুরী, যা বিজেপি অস্বীকার করেছে।
রেজিনগরে হুমায়ুনের ৩ অনুগামী গ্রেফতার, নন্দীগ্রামে হামলার অভিযোগ
Source: Daily Bangladesh