নাইজেরিয়ার জঙ্গলে ২৮ জনের কঙ্কাল উদ্ধার

নাইজেরিয়ার জঙ্গলে ২৮ জনের কঙ্কাল উদ্ধার

নাইজেরিয়ার আবিয়া প্রদেশের উমুয়াকু ও নিয়াতো জঙ্গল থেকে কমপক্ষে ২৮ জনের মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, এগুলো অপহরণের শিকার ব্যক্তিদের। পুলিশের অভিযানের আগেই সন্দেহভাজনরা পালিয়ে যায় এবং তাদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে ফরেনসিকসহ তদন্ত চলছে।

Source: Bangladesh Pratidin

More in Crime

Read the live feed on ZapIndies