আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৫-৬ দিন দক্ষিণবঙ্গ ও কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার সকাল থেকে আকাশ পরিষ্কার, তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তি থাকবে। কলকাতায় বিকেলে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পুজোর মুখে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, ভ্যাপসা গরম থাকবে
Source: Hindustan Times Bangla