চটকল শ্রমিকদের জন্য কম খরচে পাকা বাড়ির প্রকল্প

চটকল শ্রমিকদের জন্য কম খরচে পাকা বাড়ির প্রকল্প

প্রধানমন্ত্রী আবাস যোজনা–আরবান ২.০-এর অধীনে চটকল শ্রমিকদের জন্য বিশেষ আবাসন প্রকল্প নেওয়া হয়েছে। উত্তর ২৪ পরগনা ও হুগলিতে পরীক্ষামূলকভাবে এই উদ্যোগ শুরু হবে। পরিবারের বার্ষিক আয় ৩ লক্ষ টাকার বেশি হলে এবং আবেদনকারীর নামে পাকা বাড়ি থাকলে সুবিধা মিলবে না। ৩০ থেকে ৪৫ বর্গমিটারের ইউনিটে দুটি ঘর, রান্নাঘর ও শৌচাগার থাকবে। ইতিমধ্যে প্রায় ৮ হাজার শ্রমিক আগ্রহ দেখিয়েছেন।

Source: Bangla Hunt

More in Top Stories

Read the live feed on ZapIndies