মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুতে ৫০৬ কোটি টাকার বিল

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুতে ৫০৬ কোটি টাকার বিল

মাগুরার কেচুয়াডুবি গ্রামের আবাসিক গ্রাহক মোছা. আলেয়া খাতুনের নামে ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮৩ লাখ টাকার বিল ইস্যু হয়। পল্লী বিদ্যুৎ সমিতি জানায়, মিটার পরিবর্তনের সময় সিল নম্বরের ডিজিট ভুলবশত ডিমান্ড চার্জের ঘরে পোস্টিং হওয়ায় এই ত্রুটি ঘটে। বিলটি পরে সংশোধন করা হয়েছে এবং গ্রাহক তা পরিশোধ করেছেন। জড়িতদের তদন্ত করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

Source: Daily Bangladesh

More in Top Stories

Read the live feed on ZapIndies