তিন বছরের বিরতির পর ফের চালু হচ্ছে কলকাতা স্কুল ফুটবল লিগ। ২ অক্টোবর থেকে নিউ টাউনের এনকেডিএ ফুটসল গ্রাউন্ডে শুরু হবে অনূর্ধ্ব-১৫ প্রতিযোগিতা, ফাইনাল ৪ অক্টোবর সন্ধ্যায়। মোট ১৬টি স্কুলের দল পাঁচজন করে খেলোয়াড় নিয়ে অংশ নেবে। ২০১৮ সালে শুরু হওয়া এই লিগ কোভিড ও অনিবার্য পরিস্থিতিতে ২০২৩ থেকে ২০২৫ পর্যন্ত বন্ধ ছিল।
তিন বছর পর ফিরছে কলকাতা স্কুল ফুটবল লিগ
Source: Hindustan Times Bangla