যে রাজ্যগুলিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শেষ হয়েছে, সেখানে অনলাইনে ভোটার নাম যুক্ত করার ‘ফর্ম ৬’ থেকে এসআইআর-সংক্রান্ত অতিরিক্ত ঘোষণাপত্র নির্বাচন কমিশন প্রত্যাহার করেছে। বুধবার ইসিআইনেট পোর্টাল থেকে এই বাড়তি ঘোষণাটি বাদ দেওয়া হয়। ফলে ওই রাজ্যগুলিতে নতুন ভোটারদের আর পরিবারের তথ্য সংযোগ দেখিয়ে আলাদা ঘোষণা জমা দিতে হবে না; ১৯৬০ সালের নিয়ম অনুযায়ী শুধু ‘ফর্ম ৬’ পূরণ করলেই আবেদন করা যাবে।
ফর্ম ৬ থেকে অতিরিক্ত এসআইআর ঘোষণাপত্র প্রত্যাহার নির্বাচন কমিশনের
Source: Hindustan Times Bangla