উত্তরপ্রদেশের আসন্ন রাজ্যসভা নির্বাচনে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শীর্ষকর্তা ধনরাজ নাথওয়ানিকে প্রার্থী করেছে সমাজবাদী পার্টি। অখিলেশ যাদবের উপস্থিতিতে লখনউতে তিনি মনোনয়ন জমা দেন। ১৬ অক্টোবর ১০টি আসনে ভোট, যার মধ্যে বিজেপি জোট আটটি এবং সমাজবাদী পার্টি দুটি আসনে জয়ী হতে পারে বলে অনুমান। প্রবীণ নেতা রাম গোপাল যাদবের পাশাপাশি দ্বিতীয় প্রার্থী ধনরাজ।
উত্তরপ্রদেশ রাজ্যসভা নির্বাচনে সমাজবাদী পার্টির প্রার্থী ধনরাজ নাথওয়ানি
Source: The Wall Bengali