বাংলাদেশে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়েছে বিশ্ব চিকিৎসক সংস্থা (ডব্লিউএমএ)। সংস্থার সভাপতি ডা. জ্যাকলিন কিতুলু বলেন, সাম্প্রতিক হামলাগুলো বিচ্ছিন্ন নয়, বরং একটি উদ্বেগজনক প্রবণতার অংশ। সংস্থাটি হামলার দ্রুত তদন্ত, অপরাধীদের জবাবদিহিতা এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
হাসপাতালে হামলার ঘটনায় তারেক রহমানকে বিশ্ব চিকিৎসক সংস্থার চিঠি
Source: The Wall Bengali