আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তিনটি আইন একীভূত করে একটি সমন্বিত ‘আনসার বাহিনী আইন’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার খিলগাঁওয়ে বাহিনীর অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি বলেন, এতে বাহিনীর কার্যক্রমের আইনি ভিত্তি আরও শক্তিশালী হবে। অনুষ্ঠানে ‘অগ্রযাত্রা ভবন’সহ কয়েকটি সেবার উদ্বোধন করা হয়।
আনসার বাহিনীর তিন আইন একীভূত করার উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী
Source: Daily Bangladesh