শিলিগুড়ি মহকুমা আদালতের ৪ নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বুধবার হিজাব পরা মহিলা বিচারককে দেখে এক অভিযুক্ত 'জয় শ্রীরাম' স্লোগান তোলেন বলে অভিযোগ ওঠে। ২০১৮ সালের এক আন্তধর্মীয় বিয়েকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় ২৪ জন অভিযুক্তকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। অভিযুক্তের আইনজীবী তৎক্ষণাৎ ক্ষমা চাইলে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হয়। শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশন ও অল ইন্ডিয়া লইয়ার্স অ্যাসোসিয়েশন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।
শিলিগুড়ি আদালতে হিজাব পরা বিচারককে দেখে 'জয় শ্রীরাম' স্লোগান, বিতর্ক
Source: Hindustan Times Bangla