কাল ভৈরব ড্রোনের জন্য পর্তুগালে চুক্তি স্বাক্ষর ভারতীয় কোম্পানির

কাল ভৈরব ড্রোনের জন্য পর্তুগালে চুক্তি স্বাক্ষর ভারতীয় কোম্পানির

পর্তুগালের সংস্থা KEYDEF-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করল ভারতের ফ্লাইং ওয়েজ ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস। উত্তর-পশ্চিম পর্তুগালের ব্রাগায় এই চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, কাল ভৈরব অটোনমাস আনম্যানড ভেহিকেল (UAV) এবং সোয়ার্ম ইন্টারসেপ্টর ড্রোন ইয়ামা তৈরির লক্ষ্যে 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্পে ছয় মিলিয়ন ইউরো (প্রায় ৬৫ কোটি টাকা) বিনিয়োগ করবে পর্তুগিজ সংস্থা। এদিকে, চলতি বছর ভারতীয় নৌসেনায় কমপক্ষে ১৮টি যুদ্ধজাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে, যা নৌসেনার ইতিহাসে সর্বোচ্চ।

Source: Hindustan Times Bangla

More in Business & Finance

Read the live feed on ZapIndies