রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১-এ সেফটি ভালভের ১৬ মেগাপ্যাসকেল উচ্চ-চাপ পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন ফিশন রিয়্যাকশন শুরু হবে, যা প্রায় তিন সপ্তাহ চলবে। পুরো অক্টোবর মাস লাগবে পাওয়ার স্টার্টআপে যেতে। সবকিছু ঠিক থাকলে নভেম্বর-ডিসেম্বরে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। এদিকে দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আজ দুপুরের মধ্যে দেশে পৌঁছানোর কথা।
রূপপুরে সেফটি ভালভ পরীক্ষা সফল, নভেম্বর-ডিসেম্বরে বিদ্যুৎ সম্ভাবনা
Source: Bangladesh Pratidin