পেনশন চালু রাখতে পেনশনভোগীরা এখন বাড়ি বসেই ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন। সাধারণত প্রতি বছর ১ নভেম্বর থেকে এই প্রক্রিয়া শুরু হয়। ফোনে জীবন প্রমাণ ফেস ও আধার ফেস আরডি অ্যাপ ডাউনলোড করে অপারেটর অথেন্টিকেশন, পিপিও ও আধার নম্বর দিয়ে আধার বেসড ফেস অথেন্টিকেশন সম্পন্ন করলেই সার্টিফিকেট তৈরি হয়। ব্যাঙ্ক বা পোস্ট অফিসে যেতে না পারলেও এই সুবিধা মিলবে।
বাড়ি বসেই ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার পদ্ধতি
Source: Bangla Hunt