পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নাম তোলার জন্য প্রতিটি জেলায় বিশেষ শিবির ও হেল্প ডেস্ক চালু করছে নির্বাচন দফতর। ১ অক্টোবর প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, জেলা ও ব্লক স্তরে এই শিবির হবে। নতুন ভোটারদের জন্য ফর্ম ৬-এ আবেদন করলেই হবে, আলাদা Annexure-IV ডিক্লারেশনের প্রয়োজন নেই। ইলেক্টোরাল লিটারেসি ক্লাবগুলিও সক্রিয় করা হবে।
নতুন ভোটারদের জন্য রাজ্যজুড়ে বিশেষ শিবির ও হেল্প ডেস্ক
Source: Bangla Hunt