পুজোর ভিড়ে যাত্রীদের সুবিধার্থে দক্ষিণ পূর্ব রেল খড়গপুর ডিভিশনের পাঁশকুড়া, মেচেদা ও আমতা-হাওড়া শাখায় ১৭ থেকে ২২ অক্টোবর বিশেষ ইএমইউ ট্রেন চালাবে। রাত ১০টা ৩০ থেকে ১টা ৩০-এর মধ্যে ছাড়বে ট্রেনগুলি, ফিরতি যাত্রা ভোর ৩টা পর্যন্ত। এই সময়ে সমস্ত গ্যালোপিং ইএমইউ ও মেমু ট্রেন প্রতিটি স্টেশনে থামবে, তবে কয়েকটি নির্দিষ্ট ট্রেন ব্যতিক্রম।
পুজোয় রাতে বাড়ি ফেরাতে দক্ষিণ পূর্ব রেলের বিশেষ ট্রেন ঘোষণা
Source: Bangla Hunt