কলকাতার রিয়েল এস্টেট ব্যবসা একসময় 'স্ক্যামে' পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। শুক্রবার ক্রেডাইয়ের সম্মেলনে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক যোগাযোগ থাকা কিছু প্রভাবশালী ব্যক্তি এই ব্যবসা নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষকে ঠকিয়ে বিপুল অর্থ উপার্জন করেছেন। পরিস্থিতি বদলাতে সংগঠিত রিয়েল এস্টেট সংস্থা বাড়ানোর ওপর জোর দেন তিনি। পাশাপাশি রাজ্যে RERA পুরোপুরি কার্যকর করার প্রয়োজনীয়তার কথাও বলেন।
কলকাতার রিয়েল এস্টেট একসময় 'স্ক্যাম' হয়ে উঠেছিল: স্বপন দাশগুপ্ত
Source: Bangla Hunt