দুর্গাপুজোর ছুটিতে পুরী যাওয়ার পথে ভুবনেশ্বরের উত্তর-পশ্চিমে অবস্থিত চন্দ্রকা-ডাম্পারা অভয়ারণ্যে রাত কাটাতে পারেন। শহর থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে এই জঙ্গলে হাতি ও নানা পাখির দেখা মেলে। এছাড়া দেরাস বাঁধ ঘুরে দেখার অন্যতম আকর্ষণ। হাওড়া থেকে ট্রেনে ভুবনেশ্বর বা কটক নেমে গাড়ি ভাড়া করে পৌঁছানো যায়।
পুরী যাওয়ার পথে চন্দ্রকা-ডাম্পারায় রাত কাটানোর সুযোগ
Source: Bangla Hunt