নন্দীগ্রাম উপনির্বাচনের প্রচারে শুভেন্দু অধিকারী দাবি করেছেন, ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে কোনও ফ্র্যাকচার হয়নি। তাঁর দাবি, এসএসকেএম হাসপাতালের এক্স-রে রিপোর্টে ‘নো ফ্র্যাকচার’ লেখা ছিল এবং সেই রিপোর্ট তাঁর কাছে রয়েছে। তিনি আরও বলেন, গাড়ির দরজা লোহার বিমে ধাক্কা খেয়ে মমতার পায়ে লেগেছিল। ২০২১ সালের ১০ মার্চ নন্দীগ্রামে মনোনয়ন জমার দিনের ওই ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্ক হয়েছিল।
নন্দীগ্রামে মমতার পায়ের চোট নিয়ে শুভেন্দুর বড় দাবি
Source: Bangla Hunt