সৌদি আরবের রাজধানী রিয়াদে রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান আরামকোর একটি স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। তারা বলছে, ইয়েমেনে সৌদি বাহিনীর হামলার প্রতিশোধে এই অভিযান। প্রত্যক্ষদর্শীরা রিয়াদে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখেছেন বলে রয়টার্সকে জানিয়েছেন। সৌদি কর্তৃপক্ষ বা আরামকো এখনও মন্তব্য করেনি।
রিয়াদে আরামকো স্থাপনায় হামলার দাবি হুতিদের
Source: Bangladesh Pratidin